Skip to content

প্রীতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্ধেরির স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। তার বিরুদ্ধে ১৮ লাখ টাকার চেক বাউন্স করায় প্রীতি জিন্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন চিত্রনাট্যকার আব্বাস টাইরেওয়ালা।

এর আগে চার বার প্রীতিকে আদালতে হাজিরা দিতে বলা হলেও একবারও যাননি প্রীতি। তারপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে আদালত।

প্রীতির আইনজীবী জানিয়েছেন, “দেশে না থাকার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। এরপর আমরা হয় আদালতে যাব পরোয়ানা খারিজ করাতে বা বম্বে হাই কোর্টের কাছে আবেদন করব।”

এর আগে আদালতে হাজিরা না দেয়ার কারণে প্রীতিকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়। সূত্র: ওয়েবসাইট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫