স্পোর্টস ডেস্ক ॥ ভারতের প্রিমিয়ার লীগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হওয়ার পর আবারও ক্রিকেটে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রীশান্থ। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার রাজস্থান রয়্যালসের পেসার শ্রীশান্থ ও স্পিনার অঙ্কিত চেভানকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। পরের দিনই শ্রীশান্থ বললেনÑতিনি আবারও দলে ফিরে আসছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি আবারও দলে ফিরবো এবং ভারতের জাতীয় দলের হয়ে ট্রেনিং করবো।’ তার ভক্তদেরকে আশ্বস্ত করে এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘দয়া করে আমার ওপর আপনারা আস্থা রাখুন। আমি শিগগিরই নিজেকে নিরপরাধ প্রমাণ করবো। আমি এটা করেই ছাড়বো। আমি পূর্ণ আত্মবিশ্বাসী। ঈশ্বর মহান।’
আমি আবারও দলে ফিরবো-শ্রীশান্থ
আপডেট :September 15, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
