বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সাবেক প্রেমিকের বাবার সঙ্গে প্রেম করার গুঞ্জন উঠেছে ডেমি মূরের নামে। ছয় বছরের দাম্পত্য জীবন শেষে অ্যাস্টন কুচারের সঙ্গে ২০১১ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় ডেমি মূরের। ২০০৫ সালে ৩১ বছর বয়সী অ্যাস্টনকে বিয়ে করেন ৫০ বছর বয়সী ডেমি।
এরপর সম্পর্কে জড়িয়েছিলেন ৩১ বছর বয়সী হ্যারি মর্টনের সঙ্গে। ছয় মাসের সম্পর্ক শেষে এ বছরের মে মাসে এ সম্পর্কের অবসান ঘটে। সম্প্রতি আবারো সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রেমিক স্বয়ং হ্যারির বাবা পিটার মর্টন(৬৬)। বৃটেনের গ্রেজিয়া সাময়িকী জানায়, এই সপ্তাহেই মোট তিনবার দুজনকে একসঙ্গে দেখা গেছে।
একটি সূত্র জানায়, এটা অদ্ভুত। কিন্তু হ্যারি অবশ্যই এতে খুশি হবে। ডেমির মেয়েরাও এতে খুশি হয়েছে। কারণ ডেমি তার চেয়ে বয়সে বড় কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সম্প্রতি বেভারলি হিলের বাসায় আয়োজিত এক পার্টিতে ডেমির মেয়েরা পিটারের সঙ্গে দেখাও করেছে।
সূত্রটি আরো জানায়, ডেমি তার প্রেমিক পিটারকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ পিটারের কারণেই হ্যারির প্রতি ডেমির আবেগের অবসান হয়েছে। পিটার ডেমির মতো নয়। কিন্তু ডেমি সত্যিই পিটারকে পছন্দ করে।
মোট আড়াইবারের তালাকপ্রাপ্তা ডেমি মূর। কারণ অ্যাস্টন কুচারের বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। ১৯৮০ সারে ফ্রেড মূর ও ১৯৮৭ সালে ব্র“স উইলিসকে বিয়ে করেন ডেমি মূর। সূত্র: ই অনলাইন।
