Skip to content

তথ্যমন্ত্রীর ওপর হামলায় ব্রিটেনের দুঃখ প্রকাশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লন্ডনে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ব্রিটেন। শুক্রবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সাউথ এশিয়ান ডেস্কের এক কর্মকর্তা ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে টেলিফোন এই দুঃখ প্রকাশ করেন। হাইকমিশনার মিজারুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।মিজারুল কায়েস বলেন, বাংলাদেশের তথ্যমন্ত্রীর উপর হামলার বিষয়টি অবহিত হয়ে ফরেন অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ভবিষ্যতে কমিউনিটি সমাবেশগুলোতে বাংলাদেশের মন্ত্রীদের অংশগ্রহণ নিরাপদ রাখতে ফরেন অফিস বিশেষ নজরদারি রাখবে বলে এ সময় আশ্বাস দেওয়া হয়।তিনি বলেন, ব্রিটেনে বাংলাদেশি জনগোষ্ঠীর বড় একটি অংশের বসবাস। বাংলাদেশিরা ব্রিটিশ মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখে আসছে। বাংলাদেশের মন্ত্রী বা রাজনৈতিক নেতারা এখানে আসলে স্বাভাবিক কারণেই নিজ দেশের প্রবাসী জনগোষ্ঠী ও বাংলা ভাষাভাষী গণমাধ্যমগুলোর সঙ্গে মিলিত হতে চান।

মন্ত্রীদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম সম্পর্কে আগেই ফরেন অফিসকে অবহিত করা ও ফরেন অফিসের পক্ষ থেকে বিষয়টি পুলিশি নজরে আনার বিষয়ে হাইকমিশনার ও ফরেন অফিস কর্মকর্তা ঐক্যমতে আসেন বলে জানান হাইকমিশনার। এ সময় তথ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় পুলিশী তৎপরতা সম্পর্কে ফরেন অফিস কর্মকর্তার কাছে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার মিজারুল কায়েস।গত ৯ সেপ্টেম্বর তথ্যমন্ত্রীর উপর হামলার পরদিন হাইকমিশনার অন্যান্য বিষয় নিয়ে পূর্ব নির্ধারিত একটি সাক্ষাৎ পর্বে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি সায়মন ফ্রেজারের সঙ্গে সাক্ষাত করেন। ঐ সাক্ষাতে আন্ডার সেক্রেটারিকে তথ্যমন্ত্রীর উপর হামলার বিষয়টি অবহিত করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫