Skip to content

থ্রিজি পকেট রাউটার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইন্টারনেটের সঙ্গে পথ চলতে আর ফাইল শেয়ার সুবিধার দুটি নতুন পকেট রাউটার এখন দেশে পাওয়া যাচ্ছে। ডি-লিঙ্ক ব্র্যান্ডের এ রাউটার দুটিতে আছে ৯টি বিশেষ ধরনের সুবিধা। কম্প্যাক্ট ডিজাইনের ডিলিঙ্কের ডিআইআর-৫০৫ এবং ৫০৬ মডেলের রাউটার দুটির যেকোনো একটি দিয়েই ঘরে-বাইরে সব জায়গা থেকেই ইন্টারনেট তরঙ্গে যুক্ত থাকা সম্ভব।

এছাড়াও মোবাইলবান্ধব শেয়ারপোর্ট অ্যাপস ব্যবহার করে আইওএস এবং অ্যানড্রইড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে মুভি, ছবি এবং ফাইল সব ডকুমেন্টই অনায়াসে শেয়ার করা যাবে। এর মধ্যে ডি-লিঙ্ক ‘ডিআইআর-৫০৬ এল’ মডেলের তৃতীয় প্রজন্মের থ্রিজি পকেট ক্লাউড রাউটারে আছে ১০/১০০ ইথারনেট পোর্ট।

এ পোর্ট ওয়াইফাই হটস্পট কিংবা ডব্লিউ ল্যান সংযোগে আটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজ করে। সমর্থন করে সর্বশেষ শেয়ার পয়েন্ট প্রযুক্তি। তথ্যের (শেয়ার করা), নিরাপত্তা দিতে আছে এসপিআই ফায়ার ওয়াল। ইউএসবি চার্জিং পোর্টযুক্ত এ ডিভাইসে আছে ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আর দু রাউটারই হার্ডডিস্ক স্টোরেজ হিসেবে ব্যবহারযোগ্য। এ ছাড়াও রিপিটার, ওয়্যারলেস রাউটার এবং হটসস্পট হিসেবেও এটি কার্যকর।

একইসঙ্গে মোবাইলে চার্জ দেওয়া, স্মার্ট টিভিতে সংযোগ তৈরি করে ভিডিও দেখা এবং গেমিং কনসোল হিসেবে কাজ করে। এ মুহূর্তে ডিলিঙ্ক ‘ডিআইআর-৫০৫’ রাউটারের দাম ৩ হাজার টাকা। অন্যদিকে ‘৫০৬’ মডেলের থ্রিজি রাউটারের দাম ৫ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য কিনতে পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫