Skip to content

২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। ২০১২ সালের হালনাগাদ ভোটার তালিকায় নতুন করে যারা নাম উঠিয়েছেন, এবার শুধু তারাই জাতীয় পরিচয়পত্র পাবেন। বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র পৌঁছে দেবেন নির্বাচন কমিশনের মনোনীত প্রতিনিধিরা।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা মহানগর থেকে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য অন্যান্য জেলায় এ কাজ চলবে।

গত বছর ১০ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। এবছর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এবারের হালনাগাদে ভোটার সংখ্যা ৭০ লাখ বেড়েছে। তাদের নিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫