বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। এ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান জুলফিকার আলী ভূইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কানাডার আদালত। এরই মধ্যে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে কানাডার পুলিশ গ্রেপ্তার করে। তিনি নিয়মিত আদালতে হাজিরা দেবেন এই শর্তে পরে বুধবার তাকে ছেড়ে দেয় পুলিশ। স্থানীয় একটি অনলাইন সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবর প্রকাশ হওয়ার পর কানাডায় বসবাসরত বাংলাদেশী ও দেশে-বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। ওদিকে কানাডার সিবিসি নিউজ এক প্রতিবেদনে বলেছে, এ দুর্নীতিতে দু’জন বিদেশী অভিযুক্ত হয়েছেন। তার মধ্যে আবুল হাসান চৌধুরী অন্যতম। তিনি বাংলাদেশ সরকারের সাবেক একজন কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ প্রভাবশালী লবিস্ট। বিশ্ব ব্যাংক পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যে চিঠি দিয়েছিল তাতে তার নাম রয়েছে। বলা হয়েছে, পদ্মা সেতু দুর্নীতির ঘুষের ভাগ তিনিও পেয়ে থাকতে পারেন। ওদিকে বুধবারই সিবিসি আবুল হাসান চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে। এ সময় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, কানাডা কর্তৃপক্ষ তাকে অভিযুক্ত করেছেন এমন কোন তথ্য তার কাছে নেই। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ দুর্নীতির কারণে গত মঙ্গলবার গ্রেপ্তার করে এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে।
অভিযোগের বিষয়ে আবুল হাসান চৌধুরী জানান, ওই অভিযোগের কোন ভিত্তি নেই।
আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আপডেট :September 20, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
