Skip to content

সাইবার যুদ্ধে বাংলাদেশ ভারতকে আক্রমণ!

মোঃ এলাহান উদ্দিন ॥
ফেলানী হত্যার প্রতিশোধ নিতে গত রবিবার (১৫ সেপ্টেম্বর)  থেকে বাংলাদেশের  হ্যাকাররা ভারতকে আক্রমণ শুরু করেছে। এ পর্যন্ত আড়াই হাজার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। টার্গেট তাদের ৫০ হাজার বলে জানান হ্যাকাররা।

এখন অনলাইনে যুদ্ধ চলছে দু’দেশের হ্যাকারদের মধ্যে। আতঙ্কে আছে দু’দেশের ওয়েবসাইটের মালিকগণ। কবে কখন যে কার ওয়েবসাইট আক্রমণের শিকার হয় তা বলা যাচ্ছে না। তা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। প্রতিযোগীতা চলছে বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের মাঝে। কে কতটা ওয়েবসাইট হ্যাক করতে পারে।
বাংলাদেশের কিশোরী ফেলানী হত্যা মামলার রায় ঠিক মত না পাওয়ায় ও সীমান্তে হত্যাকান্ডকে কেন্দ্র করে হ্যাকিং শুরু হলেত্ত এখন তা দুই দেশের মধ্যে ডিজিটাল জবর-দখলের যুদ্ধ পরিণত হয়েছে অনলাইন জগতে।
তবে বাংলাদেশের কতটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে তার পরিসংখ্যা জানা যায়নি।
গত ১৯ সেপ্টেম্বর রাতে স্কাইপিতে {$J@Root} এর  প্রধান আডমিন, শাহ্ জাহান সেলিম আমাদের জানান, তারা তিনটি হ্যাকার টিম ( BD GREY HAT HACKERS, bangladesh Cyber-71, United Bangladeshi Hackers) মিলে প্রায় ২৫০০ এর বেশী ভারতের ওয়েবসাইট হ্যাক করেছেন বলে দাবী করছেন এবং এর সাথে বাংলাদেশী সাইবার গ্রুপ গুলো একত্রিত হয়ে এ কাজ করছে। তিনি আমাদের আরো জানান, তারা ৫০ হাজার ভারতের ওয়েবসাইট হ্যাক করার টার্গেটে কাজ করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫