Skip to content

রিভলবার রানি’ কঙ্গনা

বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার অভিনীত চলচ্চিত্রগুলোতে প্রধান চিত্রনায়িকা হিসেবে অভিনয় করলেও চলচ্চিত্রটির প্রধান চরিত্রে কখনও অভিনয় করেননি। করার সুযোগও পাননি। তবে এবার তিনিই কেন্দ্রীয় চরিত্র।

‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করলেও তিনি রিভলবার থেকে অনেকটাই দূরে থেকেছেন। এবার সেই রিভলবার চালানোই শিখছেন তিনি। তার একমাত্র কারণ ‘রিভলবার রানি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকার জন্যই রিভলবার চালানোয় পারদর্শী হতে হচ্ছে তাকে।

ছবিটি পরিচালনা করছেন সাই কবীর। আরও একটি বিষয় হলো, প্রত্যেকটি ছবিতে এর আগে নিজেকে যতটা সুন্দর পারা যায় তেমনভাবে উপস্থাপন করেছেন কঙ্গনা। কিন্তু এবার হতে যাচ্ছে তার উল্টো।

চরিত্র অনুযায়ী নিজেকে অসুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে কঙ্গনাকে। তা ছাড়া ছবিটিতে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে রিভলবারের উপর একাধিক স্টান্ট পারদর্শিতা অর্জন করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫