Skip to content

কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিরাপদ বাংলাদেশিরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শনিবার সন্ত্রাসী হামলায় কেনিয়ার রাজধানীতে ৫৯ জন নিহত এবং ১৭৫ জন আহত হওয়ার পর সেখানে বাংলাদেশি নাগরিকেরা নিরাপদ রযেছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় । একটি বিপনী কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা চালায়। সেখানে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। তাদেরকে মুক্ত করার জন্য সশস্ত্র বাহিনীর অভিযান চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এন্টারনাল পাবলিসিটি বিভাগের মহাপরিচালক এম শামীম আহসানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ‘নাইরোবিতে আমাদের দূতাবাস জানিয়েছে যে বাংলাদেশিরা ওয়েস্টগেট শপিং সেন্টারের হামলায় বাংলাদেশের কোনো নাগরিক আহত হয়নি।’ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে কেনিয়ায় প্রায় ১৫০ জন বাংলাদেশি বাস করছেন। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জো লেনকু জানিয়েছেন, আল শাবাব জঙ্গিদের হামলার পর ওয়েস্টগেট সেন্টার থেকে প্রায় এক হাজার লোক পালিয়ে যেতে সম হয়েছেন। এখনো সেখানে কতজন আটকা পড়ে আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দেশের তিন নাগরিক রয়েছেন। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি যেসব লোক নিহত হয়েছে, তাদের মধ্যে ফরাসি, চীনা, ঘানা ও কানাডীয় লোক রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫