স্পোর্টস ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি ক্রিকেটে সোমবার দু’টি ম্যাচ। আহমেদাবাদে বিকালে অসি ফ্রেঞ্চাইজি পার্থ স্কোরচার্সের মোকাবিলা করছে প্রোটিয়া দল লায়ন্স । টস জিতে এতে স্কোরচার্সকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লায়ন্স অধিনায়ক। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় ম্যাচে লড়বে মুম্বই ইন্ডিয়ান্স ও নিউজিল্যান্ডের দল ওটাগো। আসরের তৃতীয় ম্যাচে রোববার নিজেদের সামর্থ্যটা আরেকবার দেখালো দুইবারের আইপিএল শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। রোববার দক্ষিণ আফ্রিকার টাইটানের বিপক্ষে চেন্নাই ম্যাচ জেতে সম্মিলিত ব্যাটিং নৈপুণ্যে। টস হেরে আগে ব্যাটিংয়ে টাইটানের সংগ্রহ ছিল ১৮৫ রান। জবাবে ৭ বল অব্যবহৃত রেখে জয় নিশ্চিত করে ধোনি বাহিনী। টাইটান ইনিংসে এক জোড়া ব্যক্তিগত অর্ধশতক দেখা গেলেও চেন্নাইয়ের কেউ ৫০ পেরোয়নি এদিন। মাইকেল হাসি ও সুরেশ রায়না করেন সমান ৪৭ রান। টাইটানের বল হাতে রিচার্ডস নেন তিন উইকেট। তবে ম্যাচে ব্যাটিংয়ে নিজের সংহার মূর্তি দেখান টাইটান তারকা এবি ডি ভিলিয়ার্স। তিন বাউন্ডারি ও ৭ ছক্কায় ভিলিয়ার্স ৩৬ বলে করেন ৭৭ রান। ওপেনার হেনরি ডেভিডস করেন ৫২। চেন্নাইয়ের ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো পান দুই উইকেট।
টস হেরে আগে ব্যাটিংয়ে স্কোরচার্স
আপডেট :September 23, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
