Skip to content

পিঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদ কমল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল আযহার আগে দাম সহনীয় রাখতে পিঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণ সুদের হার কমালো কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে পিঁয়াজ আমদানিতে মার্জিন যথাসম্ভব ন্যূনতম রাখার নির্দেশ দেয়া হয়েছে তফসিলি ব্যাংকগুলো প্রতি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ মেনে চলার জন্য বলা হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পিঁয়াজ আমদানিতে ব্যাংক সর্বোচ্চ ১২ শতাংশ সুদ নিতে পারবে। বর্তমানে পিঁয়াজ আমদানিতে ব্যাংকগুলো ১০০ শতাংশ মার্জিন এবং সুদহার ১৮ থেকে ২০ শতাংশ রাখছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয় এক জরুরি চিঠিতে পিঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে আগামী এক মাস এ পণ্য আমদানির ঋণে সুদের হার কমিয়ে ১০ শতাংশ রাখতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫