Skip to content

যৌন উত্তেজক বড়ি খেয়ে এখন হাসপাতালে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কলম্বিয়ার একব্যক্তি সঙ্গীকে খুশি করতে যৌন উত্তেজক বড়ি খেয়ে এখন হাসপাতালে।ডাক্তার বলছে, অতিরিক্ত উত্তেজনার কারনে তার যৌনাঙ্গে ফাটল দেখা দিয়েছে এবং জ্বালা পোড়া করছে যার ফলে তার মৃত্যুও হতে পারতো। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাকে নেইভা হাসপাতালে নিয়ে গিয়ে জরুরী ভিত্তিতে অস্ত্রপচারে তার যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে চিকিৎসকরা।যৌন উত্তেজক চিকিৎসকরা জানান, তার লিঙ্গে গেংগ্রিণ বা রক্তসংঞ্চালন বন্ধ হয়ে পচন ধরছিল এবং এটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। তাকে বাঁচানোর একমাত্র পথ ছিল তার লিঙ্গ কেটে ফেলে দেয়া। এখন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।

হাসপাতাল কর্তৃপ স্থানীয় এলাকায় সতর্কতা জারী করেছেন। তারা বলছেন, যৌন উত্তেজক বড়ি সেবনের আগে অবশ্যই ডাক্তারের কাছে তাদের স্বাস্থ্যের পরীা করিয়ে নিতে হবে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের মতে, এমন ঘটনা অহরহ ঘটছে। ইয়েমেনের ২৫ বছরের এক যুবক বিয়ের রাতে নববধূকে খুশি করতে পাঁচটি ভায়াগ্রার অতিরিক্ত ডোজ খেয়ে বধূবরণের আগেই মারা গেছেন।

আমাদের দেশেও রাস্তাঘাটে যেখানে সেখানে যৌন রোগের চিকিৎসক আর চিকিৎসার বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। তাই স্ত্রীকে খুশি করতে কোন সিদ্ধান্ত নেয়ার আগে সাবধান হওয়া জরুরী। শেষে না অস্ত্রটিই খোয়াতে হয়।সূত্র : ডেইলি মেইল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫