Skip to content

থ্রিজি মাধ্যমে প্রচার চালাবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচার চালাবে মতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে দলের প্রচার কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের কৌশল নির্ধারণেই বৈঠক অনুষ্ঠিত হয়। থ্রিজি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রচার, দেশের বাইরে থাকা পাঁচভাগ ভোটারের কাছে কীভাবে প্রচার চালানো যায়, এসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। এ ছাড়া প্রচারপত্র বিলি, বিলবোর্ড স্থাপন, পোস্টার ছাপানো ইত্যাদি বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকটি বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।

আওয়ামী লীগের প্রচার কমিটির সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, সাংসদ রেজা আলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫