Skip to content

আজীবন নিষিদ্ধ লোলিত মোদি

স্পোর্টস ডেস্ক: অনেক নাটকের জন্ম দিয়ে অবেশেষে ভারতের প্রিমিয়ার লীগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান লোলিত মোদিকে গতকাল আজীবন নিষিদ্ধ করেছে ভারত ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (বিসিসিআই)। ‘অনিয়ম’ ও ‘দুর্নীতির’ ৮ অভিযোগে অভিযুক্ত মোদির বিরুদ্ধে গতকাল বিসিসিআই-এর বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বিকাল ২টায় বিশেষ সভায় মাত্র ৩০ মিনিটের আলোচনায় এই নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
দিল্লির উচ্চ আদালত আগেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। একইভাবে পাতিয়ালা হাউসের আদালত তাকে নিষিদ্ধ করেছিল। এই নিষিদ্ধের বিরুদ্ধে মোদি আবেদন করলেও সেটা খারিজ করে দেয় আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫