স্টাফ রিপোর্টার ॥ নূন্যতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জিরাবো এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিােভ করে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকরা আরও বিুব্ধ হয়ে ওঠে। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনায় ওই এলাকার প্রায় ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপ।
শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সকালে আশুলিয়ার জিরাবো এলাকার পোশাক শ্রমিকরা বিােভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিােভ করতে থাকে। এ সময় আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে এসে যোগ দিয়ে নবীনগর কালিয়াকৌর মহাসড়ক অবরোধের চেষ্টা করে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে। এ সময় শ্রমিকরাও পাল্টা জবাবে পুলিশকে ল্য করে ইটপাটকেল নিপে করে। এতে উভয় পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও ওই এলাকার প্রায় ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেন কতৃপ।
এব্যপারে শিল্প পুলিশের পরিদর্শক আব্দুস সাত্তার, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও যেকোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
