Skip to content

গাজীপুরে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার ॥ স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শিল্প প্রতিষ্ঠানসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর শিল্প এলাকায় বর্ডার গার্ড অব বাংলাবেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বুধবার মধ্যরাত থেকে বিজিবি কাজ শুরু করবে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করেছেন। আধা সামরিক বাহিনী বিজিবি অধিক ঝুঁকিপূর্ণ শিল্প এলাকায় কাজ করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে বিজিবি। তবে গাজীপুরে কত প¬্যাটুন বা কতজন বিজিবি কাজ করবে তার সঠিক সংখ্যা জানাতে পারেনি ওই সূত্র।

বিজিবি গাজীপুরের অধিক গোলোযোগ পূর্ণ শিল্প এলাকায় কাজ করবে। বিশেষ করে কোনাবাড়ি, কাশিমপুর, ভোগড়া বড়বাড়ি ও টঙ্গী এলাকায় স্থায়ীভাবে এই বাহিনী মোতায়েন থাকবে বলে ওই সূত্র জানায়।

প্রসঙ্গত, কয়েকদিন যাবৎ গাজীপুরে প্রায় ধারাবাহিকভাবে শ্রমিক অসন্তোষ চলছে। গত ৪ দিনে গাজীপুর শিল্প এলাকায় কমপক্ষে ২০টি গার্মেন্টসে আগুন এবং শত শত যানবাহন ভাঙচুর করা হয়েছে। থেমে থেমে অবরোধ করে জীবন যাত্রা অচল করে দেওয়া হয়েছে।

সোমবার গাজীপুরের ভোগড়ায় ফলোসাস সুয়েটার নামে একটি তৈরি পোশাক কারখানার আনসার ক্যাম্পে হামলা করে শ্রমিকরা ৪টি রাইফেল ও ১৩৫ রাউন্ড গুলি লুট করে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা ৪ জন আনসারকে গুরুতর জখম করে।

বুধবার সকালে কাশিমপুর এলাকায় মাছি হাতা সুয়েটারে হামলা করে শিল্প পুলিশের একটি গ্যাস গান লুট করে শ্রমিকরা।

এদিকে কয়েকদিনের শ্রমিক অসন্তোষে সৃষ্ট শ্রমিক-পুলিশ সংঘর্ষে শতাধিক শ্রমিক ও কমপক্ষে ২০ জন পুলিশ আহত হয়।

গাজীপুর পুলিশ সুপার জানিয়েন, কয়েক দিনের শ্রমিক আন্দোলনে শ্রমিকদের আক্রমনে আহত পুলিশ সদস্যের মধ্যে ১৫ জন বিভিন্ন হাসপাতালে রয়েছেন।

এই অবস্থায় চলমান শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আধা সামরিক বাহিনী বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সরকারি সূত্রের দাবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫