Skip to content

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সৌদি আরবে প্রাইভেট কারচাপায় সৈয়দ আক্তার আলী (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের তায়েফের আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দ আক্তার আলীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী গ্রামে।

আক্তার আলীর ছোট ভাই সৈয়দ রাহিম আলী জানান, সৌদি আরবের আব্বা এলাকার একটি দোকানে কাজ করতেন আক্তার আলী। বুধবার সন্ধ্যায় তিনি কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ বাংলাদেশে আনতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫