Skip to content

ফেক আইডি নিয়ে বিরক্ত মাহি

বিনোদন ডেস্ক ॥ নতুন তারকাদের মধ্যে ঢালিউডে মাহি ক্রেজ দিন দিন বাড়ছে তো বাড়ছেই। মাহিকে নিয়ে আগ্রহ যেমন দর্শকদের তেমনি নির্মাতাদের। এখন অনেক পরিচালকই এই তারকার পিছনে লগ্নি করছেন কোটি কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি শারিরিক গড়ন ও ফ্যাশনে বেশ ভালো বাংলা ছবির এই নবাগত নায়িকার।

সম্প্রতি মাহিকে নিয়ে কে বা কারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। তবে এতে বেশ বিরক্ত মাহি। কারণ মাহির নিজের একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। যারা মাহিকে নিয়ে ফেক আইডি খুলে আজেবাজে কথা বলছেন তাদের উদ্দেশ্যে মাহি বলেন, ‘আজকে আমি যেই অবস্থানে আছি ১০ জনের মধ্যে যেই দুই একজন আমাকে চেনে, আমার অভিনয় পছন্দ করে, আমাকে পছন্দ করে তার জন্য আল্লাহ্র কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। কিন্তু এতো কিছুর কোনটাই একদিনে হয়নি।

একটু একটু করে অনেক পরিশ্রমের পর আমি আজকের এই জায়গায় এসেছে। এর পুরোটাই আমার ভাগ্য আর মেধার জয়। যেখানে আমার ভাগ্য আমার আল্লাহ্ সাথে আছে কার কি সাধ্য আমার এত কষ্টের তৈরি করা আজকের এই পজিশন, আমার রেপ্যুটেশন নষ্ট করে দিবে?’

মাহি আর বলেন,’যারাই আমাকে নিয়ে উল্টা পাল্টা পেজ/আইডি খুলেছেন আর আমাকে নিয়ে বাজে কথা বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর মোস্ট ওয়েলকাম জানাচ্ছি প্লিজ দয়া করে প্রমাণ করে দেখান আপনার যেটা বলতে চান। আর আমার জন্য দোয়া করার দরকার নেই কারণ আমার সাথে অনেক ভালো মানুষের দোয়া আর ভালোবাসা আছে যা আমাকে ঠিকই রাখবে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর আমি গর্বের সাথে আরো ভালো ভালো ছবি উপহার দিয়ে যাবো আমার ভালোবাসার দর্শকদের।’

নবাগত নায়িকা মাহি এখন ব্যস্ত তার নতুন ছবির কাজ নিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫