বিনোদন ডেস্ক ॥ চিত্রনায়িকা নিপুণের ট্রেইনার হিসেবে কাজ করছেন প্রতিষ্ঠিত র্যাম্প মডেল রুহী। রুহীর ল্য নিপুণকে দেশের টপ মডেল হিসেবে প্রতিষ্ঠা করা। সেই ল্েয এরই মধ্যে এগিয়েছেন অনেক দূর। বাকি শুধু ১২ দিনের কাজ। আর এই ১২ দিনের সমাপনী কাজটি সম্পন্ন করতে পহেলা অক্টোবর নিপুণ-রুহী উড়াল দিচ্ছেন থাইল্যান্ডে। সঙ্গে যাচ্ছে ইসমত আরা চৌধুরী শান্তি পরিচালিত ‘মায়ানগর’ চলচ্চিত্রের পুরো ইউনিট। কারণ, বাস্তবে না হলেও নিপুণের মডেল ট্রেইনার চরিত্রে ‘মায়ানগর’ চলচ্চিত্রে অভিনয় করছেন র্যাম্প মডেল রুহী। এ চলচ্চিত্রের ৭০ ভাগ শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। রুহী বলেন, দেখতে দেখতে এরই মধ্যে আমরা সিংহভাগ শুটিং শেষ করেছি। বাকি শুটিং শেষ করতে যাচ্ছি থাইল্যান্ডে। সেখানে আমরা টানা ১২ দিন শুটিং করবো। এর মধ্যে গানের শুটিং এবং বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্যের চিত্রায়ণ হবে। এ ছবিতে আমার চরিত্রের নাম রমা। এখানে আমাকে দর্শক একজন টপ মডেল এবং মডেল ট্রেইনার হিসেবে দেখতে পাবেন। বাস্তবেও আমি তাই। যার ফলে চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে না। এই চলচ্চিত্রে নিপুণকে আমি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করি। ‘মায়ানগর’-এ এমন আরও অনেক চমক থাকছে। আশা করছি ভাল কিছু দাঁড়াবে। র্যাম্প মডেল থেকে নাটক, এরপর এখন চলচ্চিত্র নিয়ে ভালই ব্যস্ত সময় পার করছেন দিলরুবা ইয়াসমিন রুহি। খুব দ্রুতই নির্মাতাদের নজর কেড়েছেন তিনি। তাইতো খুব অল্প সময়ে পর পর দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা। ‘মায়ানগর’ ছাড়াও এর মধ্যে রয়েছে বৃটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলী পরিচালিত ছবি ‘সংগ্রাম’। রুহী জানান, ‘সংগ্রাম’ চলচ্চিত্রের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। জানা যায়, ভিন্নধারার পর পর এই দু’টি চলচ্চিত্রের পথ ধরে রুহী এরই মধ্যে অনেকটা পথ এগিয়ে গেছেন জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে। যার ফলে ঈদের বেশ ক’টি নাটকের অফার এবং র্যাম্প শো কেন্দ্রিক বেশ কিছু প্রজেক্ট থাকলেও চলচ্চিত্রের পরিকল্পনা বাস্তবায়নের ল্েয সেসব ফিরিয়ে দিয়েছেন বিনয়ের সঙ্গে। বলছেন, নাটক, র্যামড স্টেজে অনেক সময় দিয়েছি। রুপালি পর্দার টানে সেসব এখন স্টপ। এখন আমি রুপালি পর্দায়ই নিজেকে প্রমাণ করতে চাই।
রুপালি পর্দার টানে
আপডেট :September 29, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
