Skip to content

আরও বেশি খোলামেলা হয়ে আসছে ডায়না

বিনোদন ডেস্ক ॥ ভারতের শীর্ষ মডেল ডায়না পেন্টি। দীর্ঘদিন ধরেই নিজ দেশের হয়ে আন্তর্জাতিক র্যাম্প শোগুলোতে অংশ নিয়ে চলেছেন দাপটের সঙ্গে। বছর দুয়েক আগে বলিউডে তার রাজকীয় অভিষেক হয় ‘ককটেল’ ছবির মধ্য দিয়ে। এ ছবিতে তিনি সাইফ আলী খানের বিপরীতে কাজ করেন। সঙ্গে ছিলেন দীপিকাও।

ছবিতে ডায়নার অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। বিশেষ করে দীপিকার সঙ্গে পাল্লা দিয়েই এখানে তিনি কাজ করে সফলতা পেয়েছেন। কিন্তু এরপর আরও বেশ কিছু ছবির প্রস্তাব পাওয়ার পরও তা করেননি তিনি। অপোয় থেকেছেন আরও বড় ও ভাল একটি সুযোগের। সেই সুযোগটি সম্প্রতি পেয়েছেন ডায়না।

যশরাজ ফিল্মসের একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে কাজ করার কথা রয়েছে তার। বড় বিষয় হচ্ছে, ছবিতে তিনি হৃতিকের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন। চুমোদৃশ্যেও কাজ করবেন। ‘ককটেল’-এর চেয়েও আরও বেশি খোলামেলা হয়েই যশরাজ ফিল্মসের এ ছবিতে কাজ করবেন তিনি। ডায়নার আবেদনময়ী রূপই এ ছবিতে দেখতে পাবেন দর্শক। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ খুশি তিনি।

এ বিষয়ে ডায়না বলেন, দ্বিতীয় ছবির জন্য আমি অনেক অপো করেছি। কারণ, আমার হাতে অনেক ছবির প্রস্তাব ছিল। কিন্তু সেগুলোর কাহিনী ও তাতে আমার চরিত্র মনের মতো না হওয়ায় কাজ করা হয়নি। এবার যশরাজের মতো একটি বড় প্রোডাকশনের ছবিতে কাজ করছি।

সবচেয়ে বড় কথা হলো, ছবির গল্প অনেক চমৎকার। এতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জের। এখানে আমি আমার স্বপ্নের নায়কের সঙ্গে কাজ করছি। হৃতিক রোশন সব সময়ই আমার স্বপ্নের নায়ক ছিলেন। তার সঙ্গে এবার কাজ করতে যাচ্ছি ঘনিষ্ঠ দৃশ্যে। ভাবতেই ভাল লাগছে। আমি তো সেই সময়ের অপোয় আছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫