Skip to content

লিভারপুলে ফিরতে চান না রেইনা

স্পোর্টস ডেস্ক ॥ এবারের মওসুম শুরুর আগে স্প্যানিয়ার্ড গোলরক পেপে রেইনাকে ধারে (লোন) ইতালির নাপোলিতে পাঠিয়ে দেয় তার দল লিভারপুল। এতে মনঃুণ্ন রেইনা তার দুঃখ জানিয়ে খোলা চিঠিতে তার আবেগও প্রকাশ করেন। বলেন, দীর্ঘদিন লিভারপুলের জন্য ঘাম ঝরিয়ে প্রতিদানে অপমান সইলেন তিনি। মিডিয়ার কাছে ফের মুখ খুললেন চলতি মওসুম নাপোলির হয়ে দারুণ ফর্মের এ গোলরক। বললেন, লিভারপুলে আর কখনই ফিরে যাব না আমি। মওসুমের শুরুতে কোচ রাফায়েল বেনিতেজের নাপোলি দেখাচ্ছে উড়ন্ত ফর্ম। আর নাপোলির বারপোস্টে আলাদা আস্থা দেখাচ্ছেন পেপে রেইনা। গত সপ্তাহে ইতালিয়ান সিরি ‘আ’ লীগে নাপোলি দীর্ঘ প্রতিতি এক জয় পায় জায়ান্ট দল এসি মিলানের বিপ।ে মিলানের সানসিরো মাঠে লীগের খেলায় নাপোলি জয় পায় ২-১ গোলে। মিলানের মাঠে এতে ২৭ বছর পর নিজেদের জয় দেখে নাপোলিভক্তরা। আর ওই ম্যাচে বড় নামটি পেপে রেইনার। এক গোলে পিছিয়ে এদিন পেনাল্টির সুযোগ পায় এসি মিলান। আর রেকর্ডভাঙা নৈপুণ্যে পেনাল্টি ঠেকিয়ে মিলানের সমতায় ফেরার সুযোগ ভেস্তে দেন রেইনা। এতে ক্যারিয়ারে প্রথমবার পেনাল্টি মিস করতে দেখা যায় মিলানের ইতালিয়ান তারকা মারিও বালোতেলিকে। ক্যারিয়ারে আগের ২১ পেনাল্টি কিকে শতভাগ সফল বালোতেলি। ইংলিশ দল লিভারপুলে পেপে রেইনার চুক্তির মেয়াদ বাকি আরও তিন বছর। তবে গতকাল রেইনা বলেন, আমি তখন ছুটিতে ছিলাম। নাপোলি থেকে ফোন পেলাম। জানলাম লিভারপুল সেখানে আমাকে ধার দিয়েছে। আমি আসলেই অবাক হলাম। এ নিয়ে ঘুণারেও কিছু জানতাম না আমি। দলের প্রতি আত্মনিবেদিত একজন খেলোয়াড়ের জন্য এটা চরম অপমান। লিভারপুলে আমি কখনই ফিরে যাব না। স্প্যানিয়ার্ড গোলরক রেইনাকে ইতালিয়ান দল নাপোলির কাছে ধার দেয়া হয়েছে এক বছরের জন্য। গত মওসুম লিভারপুল দলে তরুণ গোলরক সাইমন মিগনোলেটের প্রতিদ্বন্দ্বিতার মুখে থাকছিলেন রেইনা। এতে লিভারপুলের বারপোস্টে রেইনা খেলার সুযোগ পান ১০ ম্যাচ। এর ৭ ম্যাচে রেইনা লিভারপুল বারপোস্ট রাখেন একবারে সুরতি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫