Skip to content

গুজব পরিবেশন থেকে বিরত থাকুন: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমকে অর্ধসত্য, খণ্ডিত তথ্য, মিথ্যাচার বা গুজব পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রবিবার ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

তথ্য কমিশন পরিচালিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ধারাবাহিকভাবে পাঁচশ’ সাংবাদিককে প্রদত্ত প্রশিণের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, গঠনের পর থেকে তথ্য কমিশন এ পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় তথ্য জানার জন্য ৫০ হাজার পত্র প্রদান করে ইতোমধ্যে ৪৮ হাজার পত্রের উত্তর পেয়েছে। তথ্য অধিকার বাস্তবায়নের পথে এটি নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি।

তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে কিভাবে প্রশাসনে ও রাষ্ট্রের সকল েেত্র আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে গণমাধ্যম একটি বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

প্রসঙ্গত, তথ্যমন্ত্রী হাসানুল হকের নির্দেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৩৪৮ জন সাংবাদিককে পর্যায়ক্রমে তথ্য অধিকার আইন প্রয়োগের েেত্র ব্যাপকতার বিষয়ে ধারাবাহিক প্রশিণ বাস্তবায়ন করছে তথ্য কমিশন।

নির্বাচন প্রসঙ্গে ইনু বলেন, ‘এটা আমরা সবাই জানি- গত ২৩ বছরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের প্রতিটির পরই পরাজিত দল নির্বাচনী ফল মেনে নেয়নি, সংসদে যায়নি, রাজপথে থেকেছে।’

অতএব, সুষ্ঠু গণতন্ত্রের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই সমাধান নয়, রাজনীতি থেকে গণতন্ত্রের শত্রু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বয়কটে জাতীয় চুক্তি প্রয়োজন’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এই চুক্তিতে যারা স্বার করবে না তাদের নিয়ে গণতন্ত্র সম্ভব নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫