Skip to content

বাস খাদে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ ॥ ভালুকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিক বাড়ি এলাকায় রোববার রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকার মল্লিক বাড়ি গ্রামের মো.ফারুকের স্ত্রী হাসিনা (২৪), এবং একই উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের শফিক (৩০)।

সূত্র জানায়, বাসটি ভালুকার জামিরদিয়া এলাকায় অবস্থিত সাদসান গার্মেন্টস কারখানার শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। আহতদের নিকটস্থ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.মনিরুজ্জামান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫