স্পোর্টস ডেস্ক ॥ ফুটবলপাগল ম্যানচেস্টার শহরের পুরোটা জুড়ে হতাশার চিত্রটি বিরল। নগরীর শীর্ষ দুই ফুটবল দলের যুগল ব্যর্থতায় ম্যানচেস্টারে এমন হতাশা দেখা গেল শনিবার রাতে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে গত দু’বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি নিজ নিজ খেলায় হেরে যায় এদিন। বর্তমান চ্যাম্পিয়ন রেকর্ড ২০ বারের শিরোপধারী ম্যানচেস্টার ইউনাইটেডের হারটি আবার ব্যর্থতার একগাদা মলিন রেকর্ড গড়ে। এদিন ম্যানইউ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হারে ওল্ড ট্র্যাফোর্ডে নিজ মাঠে। আর এ সাফল্যে ২৫ বছরের অপো ফুরালো অ্যালবিয়নের। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন শেষ জয়টি পেয়েছিল ১৯৭৮’র মওসুমে। চলতি লীগে ম্যানইউ’র এটি ষষ্ঠ ম্যাচে তৃতীয় হার। সঙ্গে এক ড্র নিয়ে ম্যানইউ’র পয়েন্ট তালিকায় অবস্থানটা বেখাপ্পা ১৩ নম্বরে। গত ২৪ বছরে লীগের শুরুতে এমন রুগ্ণ ম্যানইউকে দেখা যায়নি। সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দায়িত্বের একেবারে শুরুতে ১৯৮৯-৯০ মওসুমে এমন বেহাল দেখা গিয়েছিল ম্যানইউকে। তবে তালিকায় ১২’র নিচে নেমে যাওয়ার স্মৃতিটি তাদের ১৯৮৬’র মওসুমে।
ম্যানইউ’র বর্তমান চেহারা দেখে ব্যতিক্রমী বাজি ধরছে বৃটেনের শীর্ষ বাজিকর প্রতিষ্ঠানগুলোও। লীগ শেষে ম্যানইউ তালিকায় সেরা চারের বাইরে থাকবে- এমন বাজির দর ১৩/৮। আর লীগ শেষ হওয়ার আগেই কোচ ময়েস বরখাস্ত হবেন, বাজির দর ১০/৩। হার শেষে ম্যানইউ কোচের কথায় আগাম আত্মসমর্পণ। বুধবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের খেলায় ইউক্রেনে গিয়ে শাখতার দনেতস্ককে মোকাবিলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে ময়েস বলেন, চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে দলে কমপে পাঁচ-ছয়জন বিশ্বমানের খেলোয়াড় দরকার। বায়ার্ন মিউনিখ বার্সেলোনার দিকে তাকালে আপনি তেমনই দেখবেন। এ মুহূর্তে আমাদের দলে তেমন নেই। তবে আমাদের রয়েছে অভিজ্ঞতা। শনিবার নিজ মাঠে ভক্তদের ছন্নছাড়া ফুটবলই দেখাচ্ছিলেন রেড ডেভিল তারকারা। এ নিয়ে কোচ ময়েস বলেন, আমি তর্কে যাবো না। মাঠে ওরা (অ্যালবিয়ন) যোগ্যতর দল ছিল।
এদিন ম্যাচের প্রথমার্ধে মরগার আমালফিতানোর গোলে এগিয়ে যায় অ্যালবিয়নই। বিরতির পর ম্যানইউকে সমতায় ফেরান স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে অ্যালবিয়ন তারকা সেইডো বারাহিনো ফের গোল আদায় করলে ভোগান্তি জারি থাকে ম্যানইউ’র। চলতি লীগ বারাহিনোর এটাই প্রথম গোল। এদিনের পরাজয়ে ইংলিশ শীর্ষ লীগ ইতিহাসের অন্য এক পাতায় নাম উঠলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ ফুটবলভক্তরা শিরোপাধারী দলকে ছয় ম্যাচে তিন হার সইতে দেখেছে মাত্রই দু’বার। ১৯৯৫-৯৬ মওসুমে আগেরবারের চ্যাম্পিয়ন ব্ল্যাকবার্ন দেখায় এমন মলিন নৈপুণ্য। তার আগে ১৯৭৪-৭৫ মওসুমে একই দুর্গতির শিকার আগেরবারের চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেড।
ম্যানইউ’র হারে চাঙা বাজিকররা
আপডেট :September 30, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
