Skip to content

সাকার রায় পড়া শুরু

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের রায়ের সার সংপে পড়া হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ রায় পড়া শুরু করেছেন বিচারপতি আনোয়ারুল হক।১৭২ পৃষ্ঠা এ রায়ে সাকার বিরুদ্ধে ২৩ অপরাধের বিচার করা হচ্ছে।

২৩ অভিযোগ: সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় ২৩টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে একাত্তরের ১৩ এপ্রিল কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড; চট্টগ্রামের মধ্য গহিরা, জগৎমল্লপাড়া, সুলতানপুর বণিকপাড়া, ঊনসত্তরপাড়া, শাকপুরা প্রভৃতি গ্রামে গণহত্যার অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিল একাত্তরে ছিল একটি নির্যাতন কেন্দ্র। অনেক ব্যক্তিকে সেখানে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হয়। এ ছাড়া হিন্দু জনগোষ্ঠীকে নিপীড়নে পাকিস্তানি সেনাদের সক্রিয়ভাবে সহযোগিতার অভিযোগ রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫