Skip to content

ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহায় দূরপাল্লার বেসরকারি বাস সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে সোমবার। রোববার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি এএসএম আলী খবির চান জানান, বিভিন্ন বেসরকারি পরিবহণ সার্ভিসের দূরপাল্লার বাসের আগাম টিকিট সোমবার সকাল ৭টা থেকে গাবতলী, কল্যাণপুরসহ বিভিন্ন কাউন্টারে পাওয়া যাবে।

বিআরটিসি ‘ঈদ সেবা সার্ভিস’ চালু হবে ১২ অক্টোবর থেকে। আর নিয়মিত সার্ভিস ও ঈদ স্পেশাল সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হবে ৯ অক্টোবর থেকে।

বিআরটিসির নির্ধারিত কাউন্টার থেকে এই টিকিট কেনা যাবে। ঈদের পর তিন দিন পর্যন্ত এ সেবা দেবে বিআরটিসি।

এদিকে আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ট্রেনের আগাম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ২ অক্টোবর পাওয়া যাবে ১১ অক্টোবরের টিকিট। এভাবে ধারাবাহিকভাবে ৬ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে ১৫ অক্টোবর পর্যন্ত যাত্রার টিকিট। আর ঈদফেরত যাত্রীদের জন্য আগাম টিকিট বিক্রি করা হবে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। ৯ অক্টোবর বিক্রি হবে ১৮ অক্টোবরের ফিরতি যাত্রার আগাম টিকিট। এভাবে ধারাবাহিকভাবে ১৩ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে ২২ অক্টোবর পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট। তবে যাত্রীর চাপ বেড়ে গেলে ২০ থেকে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫