Skip to content

গিনেজ বুকে বাংলাদেশের টিপু

স্টাফ রিপোর্টার ॥ লন্ডনে পাপাডাম (পাপড়) টাওয়ার তৈরির রেকর্ড করা বাংলাদেশী টিপু রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। সর্বশেষ তথ্য সংবলিত রেকর্ড বুকে নাম উঠেছে তার। গত বছরের ১১ই অক্টোবর লন্ডনে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পাপাডাম (পাপড়) টাওয়ার তৈরি করে এই গৌরব অর্জন করেন তিনি। টিপু এক ঘণ্টা ৫২ মিনিট সময় নিয়ে ১২৮০ খণ্ড পাপড় তৈরি করে পাকিস্তানি শেফ নাইম আসলামের রেকর্ড ভাঙেন। এর আগে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চ পাপড় স্তূপ তৈরির রেকর্ড গড়েন নাইম। বৃটেনের অন্যতম কারি ব্যবসায়ী হিসেবে ইন্টারন্যাশনাল শেফ অব দ্য ইয়ার-২০০৯ খেতাব লাভ করেন টিপু রহমান। মৌলভীবাজার জেলার সদর উপজেলার শমসেরগঞ্জ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। লন্ডনের সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী টিপু রহমান তার প্রতিক্রিয়ায় জানান, সমপ্রতি গিনেজ বুকে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। তার কাজের এ স্বীকৃতি তাকে আরও সামনে এগিয়ে যাওয়ার েেত্র সহায়ক হবে। তিনি বলেন, বৃটেনে ও বাংলাদেশে তিনি কাজ করতে চান। এজন্য তিনি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫