Skip to content

সানি লিওনকে নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক ॥ কানাডিয়ান পর্নস্টার, মডেল, অভিনেত্রী সানি লিওনকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন বিখ্যাত ফটো সাংবাদিক দিলীপ মেহতা। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করবেন দিলীপের বোন চলচ্চিত্র নির্মতা দীপা মেহতা। এ প্রামাণ্যচিত্রে হিন্দি ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে সানি লিওনের প্রবেশের বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হবে। সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। ড্যানিয়েল বলেন, “আমাদের জীবনের ওপর প্রামাণ্যচিত্র তৈরির জন্য সানি ও আমাকে প্রস্তাব দিয়েছে কানাডিয়ান প্রোডাকশন কোম্পানি(হ্যামিল্টন মেহতা প্রোডাকশন) ও দীপা মেহতা। আগামী ৩০ দিনের মধ্যেই শুটিং শিডিওল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য জানানো হবে।” তবে দিলীপ ও দীপা কেউই এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হন নি। বর্তমানের ‘রাগিনী এমএমএস টু’ ও ‘জ্যাকপট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি। এ প্রামাণ্যচিত্রের জন্য মোট ১৮ মাস সানিকে অনুসরণ করবে দিলীপ ও তার সহযোগীরা। কানাডার ওন্টারিওর শিখ পরিবারের জন্ম সানির। নার্সিং নিয়ে পড়াশোনার সময় অ্যাডাল্ট ফিল্ম ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হন তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এ যোগ দেয়ার জন্য সানি ২০১১ সালে প্রথম ভারতে আসেন। এরপর পূজা ভাটের ‘জিসম টু’ দিয়ে বলিউডে আলোচনা সৃষ্টি করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫