Skip to content

সীমান্তের ওপারে বাংলাদেশির লাশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ॥ ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ড থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি ৯ ব্যাটালিয়নেরর উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান।

নিহত বাংলাদেশি রাসু (২২) শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার ইসহাক আলীর ছেলে।

মেজর মিজানুর জানান, ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন ওই বাংলাদেশি। বুধবার পদ্মা নদীর চর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে বিএসএফ সদস্যরা। তবে কিভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ওই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। সোয়া ১০টার দিকে বৈঠকের পর তারা লাশ ফেরত দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫