Skip to content

অ্যাশ ডাকায় প্তি অভিষেক

বিনোদন ডেস্ক ॥ ঐশ্বর্য রাইকে অ্যাশ ডাকায় েেপ উঠলেন তার স্বামী অভিষেক বচ্চন। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঐশ্বর্য-অভিষেক দম্পতি একসঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থিত হন। সেখানেই এক সাংবাদিক অভিষেকের সামনে ঐশ্বর্যকে অ্যাশ ডাকায় তিনি েেপ ওঠেন।

অভিষেক বলেন, ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই ঐশ্বর্য রাইকে অ্যাশ ডেকেই অভ্যস্ত অনেকে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। তাই আমি চাই না আমার স্ত্রীকে কেউ সংপ্তি নামে ডাকুক। তাকে দেখুন, এরপর বুঝতে পারবেন কেন আমি একথা বলেছি। আমি নিজেও কখনও তাকে এই নামে ডাকি না। তাই আমার মনে হয় অন্য কারও তাকে এই নামে ডাকা উচিত হবে না।

অভিষেক ওই সাংবাদিককে তার স্ত্রীর পুরো নাম ঐশ্বর্য রাই বচ্চন বলতে অনুরোধ করেন। সাংবাদিকদের সামনে স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি জুনিয়র বচ্চন। ঐশ্বর্য খুব ভাল রাঁধেন বলেও জানান তিনি। অভিষেক বলেন, সে খুব ভাল ডেজার্ট বানায়। আমরা যখন নতুন বিয়ে করেছিলাম তখন ও বাঙালি মেয়েদের মতো মিষ্টি বানাতো। এছাড়া ঐশ্বর্যের হাতে বানানো হালুয়াও খুব মজাদার বলে জানান অভিষেক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫