Skip to content

যৌন নিপীড়নের স্মৃতি জানাবেন আনুশকা

বিনোদন ডেস্ক ॥ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ পুরুষ পন্ডিত রবি শংকরের মেয়ে আনুশকা শংকর শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তার মা-বাবারই একজন আস্থাভাজনের কাছ থেকে।

শৈশবেই সেই দুঃসহ স্মৃতিই তিনি এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন বিশ্ববাসীকে। নয়া দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত ও নিহত প্যারা মেডিকেল ছাত্রীর স্মরণেই এই সিদ্ধান্ত নিয়েছেন শংকর কন্যা।

পেশায় সংগীতঙ্গ আনুশকা বিবিসি রেডিও ফোরের ফ্রন্ট রো অনুষ্ঠানে এসব কথা বলেন।

আনুশকা জানান, তিনি তার এই ভয়াবহ অভিজ্ঞতা লন্ডনের তার বাড়িতে ভিডিওর মাধ্যমে ধারণ করবেন। ওই ভিডিও কিপটি দিল্লির চলন্ত বাসে ধর্ষিত মেডিকেল ছাত্রীর স্মৃতির উদ্দেশ্যে প্রচার করা হবে।

৩২ বছর বয়সী এই সংগীতজ্ঞ ফ্রন্ট রোয়ের উপস্থাপক জন উইলসনকে বলেন, “এই বিষয়টি আমি কখনোই মিডিয়ার সামনে বলিনি।”

তিনি আরো বলেন, মানুষের এটা বোঝা উচিৎ যে, এ ধরনের ঘটনা যে কারো সঙ্গে যেকোনো জায়গায় ঘটতে পারে। এছাড়া, ওই মেডিকেল ছাত্রীর স্মরণে তার নামে একটি গানও গাইছেন আনুশকা।

উপমহাদেশের বিখ্যাত সেতারবাদক পন্ডিত রবি শঙ্কর গত বছরের ডিসেম্বরে ৯২ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫