স্পোর্টস ডেস্ক ॥ দুই জায়ান্ট দলের লড়াইয়ে জয় পেল জুভেন্টাস। ইতালি সিরি ‘আ’ লীগে রোববার তুরিনে নিজ মাঠে জুভেন্টাস এসি মিলানকে হারিয়েছে ৩-২ গোলে। এ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এলো গত দুইবারের চ্যাম্পিয়নরা আর সফল দল এসি মিলানের ভোগান্তিটা লম্বা হলো আরেকটু। ৭ ম্যাচ শেষে ৭ পয়েন্টের এসি মিলান শেভা পাচ্ছে তালিকায় বেখাপ্পা ১২ নম্বরে। তবে উড়ন্ত ফর্ম আকাশে রেখেছে ইতালির অপর জায়ান্ট দল নাপোলি। নিজ মাঠে লিভর্নোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে নেপলসের দলটি। কোচ রাফায়েল বেনিতেজের নাপোলির সংগ্রহেও ১৯ পয়েন্ট। ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ইতালি তারকা ফ্রান্সেসকো টোট্টির দল এএস রোমা।
এসি মিলানকে হারালো জুভেন্টাস
আপডেট :October 7, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
