Skip to content

গান নিয়ে সন্দিহান ছিলেন লোপেজ

বিনোদন ডেস্ক ॥ জেনিফার লোপেজ বাজে গাইতেন! না, কোনো নিন্দুক নন; নিজের সম্পর্কে লোপেজের নিজেরই এমন ধারণা ছিল! গানে নিজের ক্যারিয়ারটা দাঁড় করাতে পারবেন কি না, এ নিয়েও সন্দিহান ছিলেন তিনি। তবে লোপেজের মনে আত্মবিশ্বাসের বীজ বুনে দেন তাঁর সাবেক স্বামী মার্ক অ্যান্টনি। সেই বীজটাই এখন বিরাট এক বৃক্ষ।

লোপেজের স্বীকারোক্তি, ‘আমার হয়তো সাত কোটি রেকর্ড বিক্রি হয়েছিল, তার পরও আমি আমার গান নিয়ে অনিশ্চয়তায় ভুগতাম। মনে হতো, নাহ্ গানটা আমি একদমই ভালো করি না। মার্কের সঙ্গে বিয়ের পরই এ থেকে মুক্তি মেলে। ও বারবার একটা কথাই বলত, “তোমার ভেতরের সম্ভাবনাটাকে আর কেউ নয়, তুমি নিজেই আটকে রেখেছ। তাকে মুক্ত করে দাও।”’ পিটিআই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫