Skip to content

৬০০ কোটি টাকার ঋণ পাটখাতের উন্নয়নে

স্টাফ রিপোর্টার ॥ দেশের পাটখাতের উন্নয়নের জন্য ঋণ হিসেবে ৬০০ কোটি টাকা দেয়ার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ব্যাংকিং খাত থেকে এই ঋণ নেয়ার সম্মতি দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তবে কত দিনে কীভাবে দেয়া হবে তা জানাননি।

উল্লেখ, গত ২ অক্টোবর জুট অ্যাসোসিয়েশন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পাট ব্যবসায়ীদের বিগত পাঁচ বছরের সাতশ কোটি টাকা সুদ একটি সুদবিহীন ব্লকড হিসেবে স্থানান্তরের দাবি জানিয়েছিলেন।

জুট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে প্রতি বছর ৭০ থেকে ৮০ লাখ বেল পাট উৎপাদিত হয়। ৪০ থেকে ৫০ লাখ বেল দেশে ব্যবহারের পর অতিরিক্ত ২০ থেকে ৩০ লাখ বেল পাট বিদেশে রফতানি হয়ে থাকে। কিন্তু অব্যাহত লোকসানে ব্যাংক থেকে সাড়ে পাঁচশ কোটি টাকা সুদ ও অন্যান্য খাতে ১৬৫ কোটিসহ মোট ৭১০ কোটি টাকা খরচ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫