Skip to content

নিজের পর্ন ভিডিও-কে ব্যঙ্গ করলেন মেলিজা

বিনোদন ডেস্ক ॥ মেলিজা কিং-কে সৌন্দর্যের শিরোপা হারাতে হয়েছে পর্ন ভিডিওতে অংশ নেওয়ার দায়ে। মিস দিওয়ালে টিন ইউএসএ-র খেতাব ছেড়ে দিতে হয়েছে মেলিজাকে। তাতে বেশ ভেঙে পড়েছিলেন এই সুন্দরী। কিন্তু সব ভুলে গিয়ে এবার নতুন করে শুরু করতে নিজের সেই পর্ন ভিডিও-কে ব্যঙ্গ করে এবার তিনি হাজির অন্য ভূমিকায়।

নিজের ফেসবুক পেজ-এ একটি আজব ছবি দিয়েছেন মেলিজা। সেখানে দেখা যাচ্ছে এই সুন্দরী এবং তাঁর এক বান্ধবীকে। ছবিতে মেলিজার সারা মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা ট্যাটু। ছবির শিরোনাম দঘড়ঃ অমধরহৃ’। বলা হচ্ছে, এটা আসলে তাঁর সেই বিতর্কিত পর্ন ভিডিও-র প্রতীক।

প্রথমে পর্ন ভিডিও-তে অংশ নেওয়ার ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছিলেন মেলিজা। এবার সেই অনড় প্রতিক্রিয়া থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তাঁর এই স্প্রুফ।

১৯ বছরের মেলিজা এখন সাংবাদিকতা নিয়ে পড়ছেন। অতীত ভুলে এখান থেকেই শুরু করতে চাইছেন তাঁর নতুন কেরিয়ার। এর আগে আরও বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে এই তরুণীর নতুন প্রতীকি অবস্থান ভার্চুয়াল দুনিয়ায় বাহবা কুড়িয়েছে ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫