Skip to content

ফের নগ্ন হয়ে আসছে রিহানা

বিনোদন ডেস্ক ॥ ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন পপ তারকা রিহানা। গানের মাধ্যমে খুব অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা এ গায়িকা বেশ কয়েকবারই স্ক্যান্ডালে জাড়িয়েছেন একাধিকজনের সঙ্গে। কিন্তু কারও সঙ্গেই তার সম্পর্ক স্থায়ী হয়নি। শুধু তাই নয়, জনসম্মুখে ব্যাপক খোলামেলা হাজির হয়েও আলোচিত হয়েছেন তিনি।

সর্বশেষ নিজের ওয়েবসাইটে কয়েকটি নগ্ন ছবি প্রকাশ করে মিডিয়ার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তিনি। এই ছবি নিয়ে তার ভক্ত মহলে সমালোচনাও কম হয়নি। তারপর খানিকটা নীরব হয়ে যান রিহানা। বেশ দীর্ঘ সময়ের জন্য পর্দার আড়ালে চলে যান। জানা গেছে, গেলো কয়েক মাস মিডিয়ায় খুব কম এসেছেন তিনি। শুধুমাত্র নিজের গান, পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই ব্যস্ত থেকেছেন। এ সময়ে টুইটারেই নিয়মিত পাওয়া যায়নি তাকে।

কিন্তু সম্প্রতি রিহানা নিজের এ আড়াল ভাঙলেন নগ্ন উপস্থিতির মধ্য দিয়ে। বিষয়টি তেমন একটা অবাক করার মতো নয় রিহানা ভক্তদের জন্য। কারণ, রিহানা চমক দিতে সব সময়ই ভালবাসেন। তেমনভাবেই চমক দিলেন তিনি। নিজের একটি আনরিলিজড গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এই পপ তারকা। এর আগেও নিজের গানের ভিডিও নিজেই পরিচালনা করেছিলেন তিনি।

তবে নতুন খবর হলো, এই মিউজিক ভিডিওর মূল মডেল হিসেবেও কাজ করছেন তিনি। এই পুরো গানেই রিহানার নগ্ন উপস্থিতি চোখে পড়বে। বিষয়টি খোদ জানিয়েছেন রিহানা। শুধু তাই নয়, নিজের ওয়েবসাইটে সম্প্রতি ওই ভিডিও থেকে নেয়া কিছু নগ্ন ছবিও পোস্ট করেছেন তিনি। এর মাধ্যমে নতুন করে আবারও আলোচনায় আসলেন রিহানা। বিষয়টি নিয়ে নিজের টুইটারে রিহানা লিখেছেন, ‘নতুন একটি মিউজিক ভিডিও করেছি সবার জন্য। তুমুল হট রিহানাকে এখানে দেখতে পাবেন আপনারা। আশা করছি ভিডিওটি নভেম্বরে প্রকাশ করতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫