Skip to content

অতীত জীবন নিয়ে খারাপ বোধ করেন না সানি

বিনোদন ডেস্ক ॥ ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী, একসময়ের পর্ণ তারকা সানি লিওন সম্প্রতি তার ভারতীয় জীবন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন ভারতীয়রা পর্ণ ছবি দেখে কিন্তু এই বিষয়ে তারা কোন কথা বলতে চান না। যখন সানিকে জিজ্ঞেস করা হয়েছিলো তাহলে আপনি কি তাদেরকে খারাপ বলবেন তখন সানি কৌশলে বলেন আসলে তারা অনেকটা রক্ষণশীল।

সানি লিওন টিভি রিয়েলিটি শো বিগ বস ৬ এর মাধ্যমে টিভিতে তার যাত্রা শুরু করেছিলেন। সানি বলেন, তিনি সত্যিকার অর্থেই পর্ণ ছবি করা ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, বিগ বস প্রোগ্রাম-এ সুযোগ পাওয়ার আগেই আমি পর্ণ ছবি ছেড়ে দিয়েছি। এছাড়াও তিনি বলেন যে তার আগের জীবন সম্পর্কে তিনি কোন প্রকার খারাপ বোধ করেন না। তিনি বলেন আমার আগের অতীত না থাকলে এখন আমি যেখানে আছি সেখানে কখনই পৌঁছাতে পারতাম না।

সানি বলেন, আমার স্বামী সব সময় আমার সিদ্ধান্তকে মূল্যায়ন করেন এবং আমার কাজ সম্পর্কে সব জানেন। তিনি আরও বলেন, আমি এবং আমার স্বামী খুব তাড়াতাড়ি মুম্বাইতে বাড়ী কেনার পরিকল্পনা করছি। এই মুহূর্তে সানির একটাই চিন্তা পরবর্তী ছবি টিনা এন্ড লোলো, রাগিনি এমএমএস ২ এবং জ্যাকপট নিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫