Skip to content

নস্টালজিক ক্রিস্টেন

বিনোদন ডেস্ক ॥ সম্পর্ক ভাঙলো তাও বহুদিন। কিন্তু এখনও পুরনোটাকেই বেশি মনে পড়ে অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের। এমন খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল।

টুইলাইটসহ অভিনেতা রবার্ট প্যাটিনসনের প্রতি এখনও ভালোবাসার টানটা ছাড়াতে পারছেন না ক্রিস্টেন। এমনকি দুদিন আগেও হলিউডলাইফ ডট কমকে এমনই কথা আবারও শোনালেন ক্রিস্টেন।

ক্রিস্টেন বলেন, ‘সময়ের দাবিতে আমরা দুজনেই হয়তো নতুন কারও না কারও সঙ্গে সম্পর্কের জালে জড়াব। কিন্তু সত্যি করে বললে আমরা একে অন্যের জন্যে এতটাই পরিপূরক ছিলাম যে একজনের শূন্যস্থান আর কারও পক্ষেই পূরণ করা সম্ভব না।’

সম্প্রতি ডিলান পেন এর সঙ্গে চুটিয়ে ডেট করছেন রবার্ট এমন প্রসঙ্গের অবতারণায় খানিকটা দীর্ঘশ্বাস টেনে ক্রিস্টেন বলেন, ‘আমি কারও সঙ্গে তুলনায় আগ্রহী নয়, যেখানে আমি জানি এবং মানি আমি আর ওই ছিলাম আমাদের দুজনের জন্য সেরা পার্টনার।’

ক্রিস্টেন এর এমন আকুতিতে আবার রবার্ট ঘরমুখো হন কিনা এমন সন্দেহে অনেকেই আগ্রহের দৃষ্টি নিবদ্ধ রেখেছে এই দুজনের দিকে। বাকিটা সময়ের হাতেই ন্যস্ত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫