স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার দুই ম্যাচ টেস্ট সিরিজে শেন উইলিয়ামসনের শতরানের সুবাধে ২৮০ রান করেছে সফরকারীরা। তাদের হাতে আছে এখন পাঁচটি উইকেট।
বুধবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি স্পর্শ করেন উইলিয়ামসন। আবদুর রাজ্জাককে অফ ড্রাইফে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন তিনি। ১৭৫ বলে ১২টি চারে তার শতকের ইনিংসটি সাজান উইলিয়ামসন। শেষ পর্যন্ত তাকে ১১৪ রানে থামালেন সাকিব।
বাংলাদেশের পক্ষে আবদুর রাজ্জাক ২টি সাকিব ১টি নাছির ১টি এবং সোহাগ গাজী নেন ১টি উইকেট। এর আগে সকালে টস জিতে ব্যাটিং প্যারাডাইস উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ম্যাকুলাম।
