Skip to content

পুনর্বাসনকেন্দ্র খুলছেন লোহান

বিনোদন ডেস্ক ॥ মাদকাসক্তের জন্য এ পর্যন্ত ছয়-ছয়বার মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে গিয়েছেন হলিউডের প্রবলেম সেলিব্রেটি লিন্ডসে লোহান। অ্যালকোহল আসক্তির কারণে হুমকির মুখে তার পেশাজীবন। এ নিয়ে ব্যক্তিজীবনেও কম ঝামেলা পোহাতে হয়নি তাকে।

এমন দুর্দশার মধ্য দিয়ে না যেতে অন্যকে সাহায্য করতে এবার নিজের নামে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র খোলার পরিকল্পনা করছেন ২৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, মাদকমুক্ত জীবনযাপনের জন্য মানুষকে সাহায্য করতে চান লোহান। এ জন্য তিনি নিজের নামে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র খুলতে চান।

লিন্ডসে বিশ্বাস করেন, প্রতিষ্ঠানের সঙ্গে তার নামটি যুক্ত থাকলে তা মাদকাসক্তদের মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রটি আরো জানিয়েছে, এরই মধ্যে মাদকাসক্ত নন এমন কয়েকজন ধনাঢ্য বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছেন লোহান। এই সুন্দর উদ্যোগে বন্ধুদের সহযোগিতার আশ্বাসও পেয়েছেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, এরই মধ্যে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম শুরুর জন্য বিনিয়োগকারীর সন্ধানও নাকি পেয়ে গেছেন লিন্ডসে লোহান।

২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় জড়িয়ে এখন পর্যন্ত কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। পরবর্তী সময়ে নেকলেস চুরি, পুলিশের সঙ্গে মিথ্যাচারসহ আরো নানা কীর্তি ঘটিয়ে ব্যাপক বিতর্কিত হয়েছেন। এসব কারণে হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমাও পেয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫