Skip to content

কুকুরের মতো ব্যারিমোর পা

বিনোদন ডেস্ক ॥ নিজের পা নিয়ে নাখোশ ‘চার্লিজ অ্যাঞ্জেলস’ তারকা ড্রিউ ব্যারিমোর।তিনি মনে করেন, তার পাগুলো কুকুরের মতো। এজন্য সবসময়ে পা ভাঁজ করে রাখেন তিনি। লম্বা দেখানোর জন্য বিশেষ ধরনের জুতা পরেন ৩৮ বছর বয়সী এ হলিউড তারকা।

ড্রিউ বলেন, “আমি বিশেষ ধরনের জুতা পরি। কারণ আমার পাগুলো কুকুরের মতোই ছোট। বিশেষ ধরনের জুতা পরলে আমার পাগুলোকে লম্বা দেখায়।”

ড্রিউ ব্যারিমোর সাধারণত আঁটসাট পোশাক পরেন না। “আমার শরীরের কাঠামোর কারণে আঁটসাট পোশাক পরতে পারি না। কারণ আঁটসাট পোশাক পরলে আমার শারীরিক ত্রুটিগুলো ধরা পড়ে। জামা কাপড় বেশি আঁটসাট হলে আমি ঘরের বাইরেই বের হতে পারি না।এজন্যই আমি সবসময় ঢিলেঢালা পোশাক পরি।”

তবে ব্যারিমোর ভক্তরা কিন্তু পাগল তার কমলার কোয়ার মতো ঠোঁটের হাসিতে। ‘ফিফটি ফার্স্ট ডেট’ সহ বহু ছবিতেই তিনি সেই আবেদনময়ী ঠোঁটের হাসিতে পাগল করেছেন তার ভক্তদের। হোক না তার পা কুকুরের মতো, তাতে কি আসে যায়?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫