Skip to content

প্রেমে পড়লে ওজন বাড়ে!

লাইফস্টাইল ডেস্ক ॥ প্রেমে পড়লে তো কতো কিছুই ঘটে। প্রেমিক যুগলের সামনে আসে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়। তবে প্রেমে পড়লে কিন্তু বাড়তে পারে আপনার ওজন। সম্প্রতি করা এক গবেষণায় জানা গেছে এ তথ্য।

গবেষকরা জানান, প্রেমে পড়লে মানুষের মন ফুরফুরে থাকে। এছাড়া প্রেমে পড়লে মানুষ ভালো ভালো খাবার খায়, ডেটিংয়ের সময় দেয়ায় ছুটির দিনগুলোতে ব্যায়াম করারও সময় থাকে না। এসব কারণেই মানুষ মোটা হয়ে যায়।গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়লে প্রেমিকযুগলের ওজন বাড়ে।

এ ব্যাপারে গবেষণাটির প্রধান ডায়েট শেফের পুষ্টি ও ওজন বিশেষজ্ঞ ইজি ক্যামেরন জানান, মানুষ যখন প্রেমে পড়ে তখন তারা এতো আত্মতুষ্টিতে থাকে যে, তাদের ওজন বেড়ে যায়।

ওই গবেষণায় দেখা গেছে, বর্তমানে প্রেমের সম্পর্কের েেত্র খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাইরে খেতে যাওয়া এখন প্রেমেই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেছে। এটাও ওজন বাড়ার একটি অন্যতম কারণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫