Skip to content

৪ জেলায় চলছে হরতাল

স্টাফ রিপোর্টার ॥ দর্শনায় পুলিশের গুলিতে শিবির নেতা রফিকুল ইসলাম নিহতের প্রতিবাদে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ জেলায় জামায়াত-শিবিরের ডাকা হরতাল চলছে ।

রোববার সকাল থেকে ওই চার জেলায় হরতাল সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল করেছে। এদিকে নাশকতা এড়াতে ৫ প্লাটুন বিজিবি ও র্যাব পুলিশের টহল জোরদার করা হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে মেহেরপুরে বিােভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

প্রত্যদর্শীরা জানান, রোববার সকাল ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত জামায়াত-শিবির কর্মীরা মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর নামক স্থানে এবং দিনদত্ত ব্রিজ থেকে রাজনগর বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে বিােভ মিছিল করে। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে।

এদিকে এখন পর্যন্ত কুষ্টিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরজুড়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতিতে দোকানপাট খুলতে শুরু করেছে। রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহে এ হারতাল পালনের ঘোষণা দেন জামায়াত-শিবির।

হরতালে নাশকতা এড়াতে শনিবার সন্ধ্যা থেকে চুয়াডাঙা জেলা সদরের পাশাপাশি দর্শনা, হাসাদহ ও বদরগঞ্জ বাজারসহ জামায়াত-শিবির নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিজিবি টহল অব্যাহত রয়েছে।

চুয়াডাঙা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, হরতাল অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫