স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে দলের নেতাদের নিয়ে গণভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যা সাড়ে সাতটায় নেতাদের নিয়ে তিনি গণভবনে প্রবেশ করেন। জাতীয় পার্টির প্রতিনিধি দলে ১৪ জন নেতা রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দলে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী মাহমুদ হাসান, কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মোস্তফা কামাল হায়দার, ফকির আশরাফ, মেজর অব. খালেদ, এসএম ফয়সল চিশতি। এদিকে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম উপস্থিত আছেন। গণভবন সূত্র জানায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তারা নৈশভোজে অংশ নেবেন। আসন্ন নির্বাচন, জাতীয় পার্টিকে মহাজোটে সক্রিয়করণ ও প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
গণভবনে এরশাদ
আপডেট :October 20, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
