Skip to content

পুরুষে পরিণত হলেন এক মহিলা ব্যায়ামবিদ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নর নারীতে কিংবা নারী নরে পরিণত হওয়া এখন বিশ্বব্যাপী ডাল ভাতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ঔষধ সেবনের প্রতিক্রিয়া হিসেবেও যে নারী নরে পরিণত হতে পারে সেটাই দেখা গেল এবার।

যেমন ২৮ বছর বয়সী ক্যান্ডি আর্মস্ট্রং একজন মহিলা ব্যায়ামবিদ ছিলেন। তবে অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের ফলে তিনি ধীরে ধীরে পুরুষে রূপান্তরিত হয়ে যান। খবর ডেইলি মেইলের

পুরুষে রূপান্তিরিত হওয়া নিয়ে জানতে চাইলে ক্যান্ডি বলেন, ‘স্টেরয়েড গ্রহণ আমার জীবনের একটা বড় অংশ হয়ে গিয়েছিল। আমি এটাকে ছাড়তেই পারছিলাম না। শেষ পর্যন্ত এটা আমার জীবনে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করেছে। আর আমার শরীরেও আসতে শুরু করেছে পরিবর্তন।’

স্টেরয়েডের সাইড এফেক্টের ফলে তার চুল পুরুষের মত হতে থাকে আর নিন্মাংশে ছোট পুরুষাঙ্গ সৃষ্টি হয়। তবে ছেলে হিসেবেই বাকি জীবন পার করতে চান কিনা এমন কোন মন্তব্য করেন নি ক্যান্ডি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫