স্টাফ রিপোর্টার ॥ সরকার অবৈধ হলে বিরোধী দলীয় নেত্রী থাকাটাও অবৈধ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নবীনগর ও চন্দ্রাসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সরকার যদি অবৈধ হয় তাহলে খালেদা জিয়া কীভাবে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিরোধী দলীয় নেত্রী হিসেবে বক্তৃতা দিবেন? সরকার যদি অবৈধ হয় তাহলে বিরোধী দলীয় নেত্রী থাকাটাও অবৈধ। তিনি বলেন, ২৫ অক্টোবর নিয়ে জনগণের মাঝে যে উৎকণ্ঠা বিরাজ করছিল তা কিছুটা কেটে যাচ্ছে। কারণ বিরোধী দল যখন নয়া পল্টনে সমাবেশ করায় ব্যস্ত ছিলেন, তখন সরকার ছিলো কঠোর অবস্থানে। আবার সরকার যখন সমাবেশ করার অনুমতি দিয়েছে, বিরোধী দল তখন নমনীয় হয়ে নয়া পল্টন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে।
সরকার অবৈধ হলে বিরোধী দলীয় নেত্রী থাকাটাও অবৈধ : যোগাযোগমন্ত্রী
আপডেট :October 25, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
