Skip to content

প্রেমিকের গুলিতে নিহত প্রেমিকা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আলিঙ্গনবদ্ধ অবস্থায় প্রেমিকের বন্দুকের গুলিতে দুর্ঘটনাবশত মারা গেল প্রেমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ফিনিক্সে মঙ্গলবার দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানায়, ১৮বছরের প্রেমিকের পকেটে একটি গুলি ভরা বন্দুক ছিল। প্রেমিকাকে আলিঙ্গন করার সময় বন্দুকটির অবস্থান সমস্যা তৈরি করছিল বলে প্রেমিক বন্দুকটি পকেট থেকে বার করে তার স্থান পরিবর্তন করতে যায়। এই সময়ই অসাবধনতাবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। বন্দুকটি থেকে গুলি বেড়িয়ে তৎক্ষণাৎ বিদ্ধ করে প্রেমিকাকে।

আমান্ডা মোসলে নামের বছর ২৪-এর ওই তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে যদিও আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে তবুও এই বিষয়ে পূর্ণ তদন্ত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫