স্টাফ রিপোর্টার ॥ জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সমাবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৫ অক্টোবর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ ডেকেছিল দলটি। তবে ডিএমপি ২০ অক্টোবর থেকে রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলে ওই কর্মসূচি স্থগিত করে আওয়ামী লীগ।
