Skip to content

দাম্পত্য জীবনে সুখে নেই সাইফিনা

বিনোদন ডেস্ক ॥ সাইফ-কারিনার দাম্পত্য জীবন খুব একটা সুখের যাচ্ছে না। মিডিয়ায় কারিনার একটি বেঁফাস মন্তব্যের পর বলিউডে এমন গুঞ্জন আরো স্পষ্ট হয়েছে।

নতুন সিনেমা ‘গোরি তেরি পেয়ার মে’র প্রমোশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিনা কাপুর। এর মধ্যেই হুট করেই নায়ক ইমরানকে নিয়ে মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কারিনা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র খবর, সিনেমার পাশাপাশি ‘বেবো’ ব্যক্তিগত বিষয়েও কথা বলেন অকপটে।

কারিনার সরল স্বীকারোক্তি, ব্যস্ততার কারণে বর সাইফ আলী খানকে ভালো রাখতে পারছেন না তিনি। আরো বলেন, আমার মনে হয় না, ওর (সাইফ আলী খান) জন্য আমি ভালোবাসায় পাগলামি কিছু করেছি। আমি জানি, এ ব্যাপারে আমি খুবই বিরক্তিকর। সে আমাকে পছন্দ করে বলেই নিরুপায় হয়ে মিডিয়াতে আমাকে নিয়ে ভালোবাসায় আতিশয্য দেখায়।

কারিনার এমন সরল মন্তব্যের পর আরো স্পষ্ট হলো, এই দম্পতির ব্যক্তিগত জীবন খুব একটা ভালো যাচ্ছে না। আর মুখোরোচক আলাপাচারীরা তারকাদের ব্যক্তিগত জীবনে শূন্যতার দিকেই ইংগিত করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫